rediff ILAND
Welcome Guest, | Create your own iLand| Sign In  | New User? Get Started
Home
iLand
Blogs
Friends/Contributors
Guestbook  
 
Antara
Categories
Poetry
Blogs
What is an RSS feed?
RSS Feed 
seasea.rediffiland.com/ 
Recent Posts
 11:26 | 25/Apr/2008 | 18 Comment(s)
Smritir Arale

স্মৃতির ধুলো ধুইয়ে দিল
শ্রাবণ ধারায় আজ,
পড়ল তোমায় আজকে মনে
রইল সকল কাজ /

পড়ল মনে তোমার সাথে
প্রথম দেখার স্মৃতি,
জরিয়ে আছে ভাললাগার
মিস্টি মধুর প্রীতি /

স্মৃতির চাদর সরিয়ে আজি
অতীত দিনে গেলাম,
শ্রাবণ ধারায় আজকে তোমায়
মনের মাঝে পেলাম /

অজানা এক ভাললাগায়
উঠলো ভরে হৃদয়,
পড়লে স্মৃতি মনে বুঝি
মনটা এমন দোলায় /

ভেবেছিলাম তোমায় আমি
ভুলেই গেছি কবে,
ভাঙ্গলো সে ভুল আজকে আমার
শ্রাবণ ধারার রবে /

আছো তুমি হৃদয় মাঝে
রইবে সদাই এমন,
তোমাকেই যে দিয়ে ছিলাম
প্রথম আমি মন //


Permalink 
 12:29 | 19/Apr/2008 | 5 Comment(s)
Mojar Vote

Ki byapar mosae!


Hothath  rasta sarae?


Are mosae janen na


Asche mase vote,


Tai to legechi kaje


Hoe ak jot.


 


Keu debe shikha


Keu sastho,


Tobe akhon sobae


Vison basto.


 


Vote hole sob pabo!


Vari moja bhai,


Tobe to proti mase


Vote hoya chai.


Oe din thake jol


Jae nako alo


Proshason byabosta hoe khub bhalo.


 


Vote sesh sob sesh


Puno musico bhabo!


Abar kobeje vote


            Patho chaya rabo………..


 


 


Antara.

Permalink 
 17:12 | 11/Apr/2008 | 37 Comment(s)
Barso Baran

বছর শেষের সূর্যাস্ত
গোধূলির ওই আকাশ
জানান যে দেয় শেষ হ'য়ছি
নিচ্ছি অবকাশ /
আমার সময়ে শেষ হয়ছে
শেষ হয়েছে কাজ
নতুন সময় আসছে যে ওই
নতুন বছর আজ,
আবার আমি সময় ধরে
একই ভাবে চলি....
দিবা রাতের আলোক ছায়ায়ে
লুকোচুরি খেলি /
খেলার শেষে কান্না হাসি
যায়ে যে সময় নিয়ে,
একটি মুঠো স্মৃতি ছোঁয়া
যায় যে মোদের দিয়ে
//

Permalink 
 10:39 | 9/Apr/2008 | 12 Comment(s)
Ananto Bhalobasa

ভালবাসি নরম রোদের
মিঠে ছোঁয়া পেতে,
ভালবাসি শিশির ভেজা
নরম ঘাসে শুতে /

ভালবাসি দেখতে আমি
বিশাল খোলা আকাশ,
ভালবাসি ফাগুন মাসের
উদাসী ওই বাতাস
/

ভালবাসি আঁধার রাতে
তারার চুপি ডাক,
জ্যোত্স্না রাতের আলোর ছটায়ে
লেগে যে যায় তাক্ /

ভালবাসি শরত্কালে
শিউলি তলায় যেতে,
ভালবাসি বর্ষা জলের
প্রথম ছোঁয়া পেতে
/

ভালবাসি অশান্ত ওই
বিশাল সমুদ্র,
আকাশ ছোঁয়া পাহাড় আমায়
করে বিমুগ্ধ /

আবার আমি ভালবাসি
শিশুর মুখের হাসি ,
ভালবাসি শুনতে আমি
রাখাল ছেলের বাঁশী
/

ভালবাসি অনেক কিছু,
নেই যে তার অন্ত,
ভালবাসই আমায় যে দেয়
বাঁচার নতুন দিগন্ত //









Permalink 
 11:16 | 5/Apr/2008 | 8 Comment(s)
Mon

হৃদয় মাঝে লুকিয়ে থাকো
নাম যে তোমার মন,
তোমার সাথে আমার কথা
হয়যে সারাখ়ন
/

তুমি যদি পাও সুখ
তবে আমি সুখী,
তুমি যদি পাও দুঃখ
তবে আমি দুঃখী
/

তুমি আমার বন্ধু
তুমি আপন জন,
তুমি হলে অন্তর
তুমি ভিতর মন
//

Permalink 
 12:02 | 20/Mar/2008 | 7 Comment(s)
Rongin Bosonto

রঙে রঙে রঙীন হ'ল
রঙীন বসন্ত ......

আবির রঙে উঠলো ভরে
দূরের দিগন্ত //

পলাশ ফুলের আগুন রঙ
জ্বালিয়ে আগুন মনে,
কোকিলের কুহু তান
উঠলো আম্র বনে //


আকাশ বাতাস উঠলো ভরে
বসন্তেরই গানে......
প্রেমের ছোঁয়া লাগলো যেন,
প্রকৃতিরই মনে
//

Permalink 
 12:00 | 13/Mar/2008 | 40 Comment(s)
Gopon Katha


গোপন কথা গোপন করা
যায়েনা মনের মাঝে
গোপন ধ্বনি হয়ে সে যে,
বুকের মাঝে বাজে
//

ব্যাকুল হয়ে বলতে যে চায়,
মনের কথা যত
হয়না বলা একটি কথাও,
জমতে থাকে শত
//

নয়ন তারায় ফুটে ওঠে,
মনের গোপন ভাষা
লুকিয়ে তারে যায়না রাখা,
মনের গোপন আশা
//

প্রকাশ যে পায় আঁখি পল্লবে,
নয়তো লাজুক হাসি
অনুরাগের ছোঁয়াই বলে,
তোমায় ভালবাসি
//

Permalink 
 10:35 | 25/Feb/2008 | 6 Comment(s)
Basanto

Basanter palash phul agun jeleche


Prakitike jeno se rakte regeche//


Shakhe shakhe natun patar sara legeche


Kokil tar kuhu tane geye uteche//


Shukno phul r jhara pata choria bono tole


Asbe abar natun pata pushpo dole dole//


Gungunia uthbe bramar phuler madhu khate


Madhu ahoroner neshya utbe ora mete//


Basanto je premer ritu Basanto je asha


Basanto je sadai navin sudu e bhalobasa//


Ritur raja sada e tai roibe basanto


Basante-e luki a ache navin ananto............................


 


 

Permalink 
 16:35 | 20/Feb/2008 | 7 Comment(s)
Bandhu

বন্ধু মানে ভোরের বেলার
মিষ্টি রোদের ছোঁয়া ,
বন্ধু মানে বর্ষা জলে
পদ্ম পাতা ধোয়া /
বন্ধু মানে সন্ধ্যা রাতের
আকাশ ভরা তারা,
বন্ধু মানে সঠিক যে কী
ভেবে হইযে দিশেহারা /
বন্ধু মানে বোধ হ্য় একটু
বিশ্বাস আর আশা,
বন্ধু হ'ল একটুখানি
সহানুভূতি আর ভালোবাসা
//

Permalink 
 10:04 | 15/Feb/2008 | 3 Comment(s)
Jivan Nadi


জীবন হল নদীর স্রোত
জীবন হল আশা ,
প্রতি বাঁকের মোরে আবার
নতুন করে ভাসা /
ভাসতে ভাসতে কোথাও তুমি
কিনারা যদি পাও,
সেই খানেতে জীবন কে
সাজিয়ে তুমি নাও /
আবার জীবন নতুন স্রোতে
নতুন ভাবে চলে,
চলার শেষে জীবন মেশে
মোহনার স্থলে...............

Permalink