|
Gopon Katha
গোপন কথা গোপন করা যায়েনা মনের মাঝে গোপন ধ্বনি হয়ে সে যে, বুকের মাঝে বাজে //
ব্যাকুল হয়ে বলতে যে চায়, মনের কথা যত হয়না বলা একটি কথাও, জমতে থাকে শত //
নয়ন তারায় ফুটে ওঠে, মনের গোপন ভাষা লুকিয়ে তারে যায়না রাখা, মনের গোপন আশা //
প্রকাশ যে পায় আঁখি পল্লবে, নয়তো লাজুক হাসি অনুরাগের ছোঁয়াই বলে, তোমায় ভালবাসি //
|
|