|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| |
|
|
|
Ananto Bhalobasa
ভালবাসি নরম রোদের মিঠে ছোঁয়া পেতে, ভালবাসি শিশির ভেজা নরম ঘাসে শুতে /
ভালবাসি দেখতে আমি বিশাল খোলা আকাশ, ভালবাসি ফাগুন মাসের উদাসী ওই বাতাস /
ভালবাসি আঁধার রাতে তারার চুপি ডাক, জ্যোত্স্না রাতের আলোর ছটায়ে লেগে যে যায় তাক্ /
ভালবাসি শরত্কালে শিউলি তলায় যেতে, ভালবাসি বর্ষা জলের প্রথম ছোঁয়া পেতে /
ভালবাসি অশান্ত ওই বিশাল সমুদ্র, আকাশ ছোঁয়া পাহাড় আমায় করে বিমুগ্ধ /
আবার আমি ভালবাসি শিশুর মুখের হাসি , ভালবাসি শুনতে আমি রাখাল ছেলের বাঁশী /
ভালবাসি অনেক কিছু, নেই যে তার অন্ত, ভালবাসই আমায় যে দেয় বাঁচার নতুন দিগন্ত //
|
|
| | |
|
|
|
|
|
|
|